আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: স্পেনে আরও ২ সন্ত্রাসী আটকের তথ্য প্রকাশ করা হয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার (২৬ এপ্রিল) দায়েশের (আইএসআইএল) সাথে সম্পৃক্ততা এবং সন্ত্রাসী এ দলের জন্য সদস্য সংগ্রহের অভিযোগে একজন মিসরিয় ও একজন স্পেনের নাগরিককে আটক করার কথা জানিয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, এর আগে আটককৃত এ ২ দুই সন্ত্রাসীর স্ত্রীদেরকেও স্পেনে দায়েশের পক্ষে প্রচারণা এবং তাকফিরি চিন্তাধারার অধিকারী সন্ত্রাসী এ দলের জন্য সদস্য সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছিল।
এদিকে, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) মরক্কোর ৮ নাগরিককে সশস্ত্র বিভিন্ন দলের সাথে সম্পৃক্ততা এবং সুসংগঠিতভাবে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বার্সেলোনা শহর থেকে আটক করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি বছরগুলোতে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ। এ সকল সন্ত্রাসী হামলায় বহু লোক হতাহত হয়েছে।#